নোটিশ বোর্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে সেপ্টেম্বর, ২০২৬ মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে কার্যবিবরণী প্রেরণ
১৫-১০-২০২৬ নতুন সাধারণ
আমদানীকৃত মাদকদ্রব্য জাতীয় পণ্য খালাশের অনাপত্তিপত্র (NOC) প্রাপ্তির আবেদনপত্র সংক্রান্ত অফিস আদেশ
১৪-১০-২০২৬ নতুন সাধারণ
অফিস সহায়ক পদের পারস্পরিক চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা জারিকরণ
১৩-১০-২০২৬ নতুন সাধারণ
সেবা সমূহ
সব দেখুন
সিনিয়র সচিব
মহাপরিচালক
মোঃ হাসান মারুফ
মহাপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: +৮৮০২-২২৬৬৬৪৪০০ (অফিস)
ইমেইল: dg@dnc.gov.bd
জীবন বৃত্তান্ত
জনাব মোঃ হাসান মারুফ বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের একজন সদস্য। ১৯৯৯ সনের ২৫ জানুয়ারি তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি কর্মজীবনে জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন শাখার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে আমলী আদালত, দ্রুত বিচার আদালত, বিচার আদালত, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত ছিলেন।
জনাব মোঃ হাসান মারুফ উপসচিব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
যুগ্মসচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত সচিব হিসেবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্ব পালন শেষে গত ০৪ মার্চ ২০২৫ তারিখে মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
বিস্তারিত